হিলারি
ক্লিনটনের পক্ষ নিলেন লিবারটারিয়ান দলের ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী
বিল ওয়েল্ড। এর মধ্য দিয়ে তার দল থেকে প্রেসিডেন্ট পদে প্রার্থী গ্যারি
জনসনের সঙ্গে তার বিরোধ ও বিভক্তি চরম আকার ধারণ করেছে। হিলারি ক্লিনটনের
ইমেইল ইস্যুতে এফবিআই নিয়ে যে সমালোচনা চলছে তাতে জড়িয়ে পড়েছেন এ দলের এ
দু’নেতা। গ্যারি জনসনতো বলেই দিয়েছেন, হিলারি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন
তাহলে তার ক্ষমতা ইতি ঘটতে পারে অভিশংসনের মাধ্যমে। গ্যারির এ বক্তব্য
মানতে পারেন নি বিল ওয়েল্ড। তিনি তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। এ খবর দিয়ে
অনলাইন সিএনএন লিখেছে, এমএসএনবিসি’র সাংবাদিক র্যাচেল ম্যাডোউ-এর সঙ্গে
এক সাক্ষাতকারে গ্যারি জনসনের সঙ্গে তার মতভেদের কথা প্রকাশ্যে বলেন।
নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি থাকতে এফবিআই হিলারির ইমেইল সম্পর্কে যে
তথ্য প্রকাশ করেছে সে বিষয়ে এফবিআই পরিচালক জেমস কমির সিদ্ধান্তের সঙ্গে
তিনি একমত নন বলে জানান বিল ওয়েল্ড। তিনি বলেছেন, যে হিলারিকে বিল ওয়েল্ড
দশকের পর দশক চেনেন তার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে
কেন এমন সিদ্ধান্ত। ওই সাক্ষাতকারে বিল ওয়েল্ড পরিষ্কারভাবে বলেন, আমি
হিলারিকে সমর্থন করছি। আমি মনে করি অন্য অনেকেরও তাই করা উচিত। তার দল থেকে
প্রেসিডেন্ট পদে প্রার্থী গ্যারি জনসনের বক্তব্যের ব্যাপারে তিনি বলেন, এই
প্রচারণায় অনেক বিষয়েই গ্যারি ও আমি একমত নই। হিলারির বিষয়ে যেসব তথ্য
প্রকাশ করা হচ্ছে তাতেও আমি একমত নই। উল্লেখ্য, বিল ওয়েল্ড ম্যাচাচুসেটসের
সাবেক গভর্নর ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা। তিনি লিবারটারিয়ান দল থেকে
ভাইস প্রেসিডেন্ট পড়ে প্রার্থী। মঙ্গলবার তিনি যে সাক্ষাতকার দিলেন তাতে
তার প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে বিভক্তি প্রকাশ্যে চলে এলো।
>>>মানবজমিন

No comments:
Post a Comment