Wednesday, November 9, 2016

ডোনাল্ড ট্রাম্পের অবিশ্বাস্য জয়

অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়া যুক্তরাষ্ট্রকে আবারও প্রভাবশালী করার ডাক দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অবিশ্বাস্য জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্ণবাদ, ইসলাম বিদ্বেষ ও নারীদের উৎপীড়নের জন্য ইতিহাসের সবচেয়ে বিতর্কিত প্রার্থী হিসিবে চিহ্নিত হয়েছিলেন ট্রাম্প। তারপরেও ট্রাম্পের সামনে দাঁড়াতে পারেননি মার্কিন ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন। ইমেইল ফাঁস বিতর্ক, লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি হত্যার সিদ্ধান্ত অনুমোদন এবং মার্কিন কর্পোরেট খাতের সঙ্গে আঁতাতের জন্য অভিযুক্ত হয়ে ছিটকে পড়েছেন দেশটির সাবেক ফার্সলেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি।
বুধবার ভোট গণনা শেষে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে দেখা গেছে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের ২৮৯টি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং হিলারি ভোট পেয়েছেন ২১৮টি। এরইমধ্যে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে বিজয়ী অভিনন্দন জানানোর পাশাপাশি নিজের পরাজয় মেনে নেওয়ার কথা জানিয়েছেন পরাজিত হিলারি ক্লিন্টন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকায় ভোটগ্রহণ শুরু হয়। ছয়টি 'টাইম জোন' অনুযায়ী দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়। ভোট শুরুর আগে প্রার্থীরা তাদের উত্তেজনাপূর্ণ দীর্ঘ প্রচারণার সমাপ্তি টানেন। স্থানীয় সময় মধ্যরাত থেকেই ফলাফল আসতে শুরু করেছে। 'টাইম জোন' হিসেবে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ফলাফল আসে সবার আগে। পরে পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোরও ফলাফল আসতে শুরু করে।

No comments:

Post a Comment