টি
২০ আমুদে ক্রিকেট। চট্টগ্রামে ক্রিকেটাররা উপভোগ করছেন বিপিএল-বিনোদন।
ম্যাচ ও অনুশীলনের ফাঁকে তারা ঘুরে বেড়াচ্ছেন চট্টগ্রামের দর্শনীয়
স্থানগুলো। স্বাদ নিচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের। রোববার সন্ধ্যায়
একটি ম্যাচ থাকায় সারা দিন হাতে সময় ছিল ক্রিকেটারদের। কেউ অনুশীলনে, কেউ
গোটা দিন ঝাড়া হাত-পা। অতএব ঘুরে বেড়ানো। গত ১৭ নভেম্বর চট্টগ্রামে বসেছে
বিপিএলের মিলনমেলা। অবসরে ঘুরে এবং বিভিন্ন রেস্তোরাঁয় স্থানীয় ঐহ্যিবাহী
খাবারগুলোর স্বাদ নিচ্ছেন খেলোয়াড়রা। কেউ কেউ করছেন শপিং। খুলনা টাইটানসের
খেলোয়াড়রা চট্টগ্রামের নেভাল একাডেমিসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানে ঘুরে
বেড়িয়েছেন।
অনেকটা পিকনিকের মুডে দিনটা
কেটেছে তাদের। এদিকে চট্টগ্রামের নাফিস ইকবাল খুলনা টাইটানসের ম্যানেজার।
দলের খেলোয়াড়দের জন্য নিজের রেস্তোরাঁ ‘দম ফুঁক’ নৈশভোজের আয়োজন করেন।
ডিনারে ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন। চিটাগাং ভাইকিংসের
খেলোয়াড়রা যে যার মতো শপিং করেছেন। অবসরে হোটেলে জিম করেছেন। পিছিয়ে নেই
রাজশাহী কিংস। অবসর তারা উপভোগ করছে নিজেদের মতো করে। দলের অধিনায়ক ড্যারেন
স্যামি ভীষণ আমুদে। তার নেতৃত্বে অবসর প্রাণবন্ত হয়ে উঠছে রাজশাহীর
খেলোয়াড়দের। চিটাগাং বোট ক্লাবে গিয়ে তারা দারুণ সময় উপভোগ করেছেন।

No comments:
Post a Comment