Wednesday, November 23, 2016

ফার্ক বিদ্রোহীদের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর কাল

গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার পর বামপন্থি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে নতুন আরেকটি শান্তি চুক্তি করতে যাচ্ছে কলম্বিয়া সরকার। বৃহস্পবিার সংস্কার করা নতুন চুক্তিতে দুই পক্ষ স্বাক্ষর করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস। খবর বিবিসির। তবে এবারের চুক্তিটি অনুমোদনের জন্য গণভোটের পরিবর্তে কংগ্রেসে পেশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
দেশটিতে ৫২ বছর ধরে গৃহযুদ্ধের অবসান এই চুক্তির লক্ষ্য। গৃহযুদ্ধে দুই লাখ ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আগের চুক্তিটি গণভোটে প্রত্যাখ্যাত হওয়ার মাসখানেকের মধ্যে ওই চুক্তিটি সংস্কার করে নতুন ‍রূপ দিয়েছে দুই পক্ষের মধ্যস্থতাকারীরা। এরপর রক্ষণশীল কলম্বিয়ানদের কাছে চুক্তিটিকে আরো গ্রহণযোগ্য করতে ফার্ক ও সরকারের মধ্যস্থতাকারীরা এতে ৫০টিরও বেশি পরিবর্তন করেছে। কিন্তু কলম্বিয়ার বিরোধী দলগুলো বলছে, এবারের চুক্তিটিতেও মানবাধিকার লঙ্ঘনকারী বিদ্রোহীদের শাস্তি দেয়ার কোনো সুযোগ রাখা হয়নি।

No comments:

Post a Comment