Saturday, November 19, 2016

তৈমুরই পাচ্ছেন বিএনপির মনোনয়ন

আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে মনোনয়ন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। ইতিমধ্যে তাকে সবুজ সংকেতও দেয়া হয়েছে। শুক্রবার দলের একজন ভাইস চেয়ারম্যান এ তথ্য জানিয়ে বলেন,
গত সিটি নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে তৈমুর আলম খন্দকার কান্নাভেজা চোখে সরে দাঁড়িয়েছেন। ওই বিষয়টি দলের হাইকমান্ড আমলে নিয়ে এবার তৈমুরকে মেয়র পদে মনোয়ন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। দলের স্থায়ী কমিটির এক নেতা জানান, এবার শেষ পর্যন্ত দল ভোটের মাঠে থাকবে তৈমুরকে এমন নিশ্চয়তাও দেয়া হয়েছে। এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান মেয়র সেলিনা হায়াত আইভীকে মনোনয়ন দেয়া হয়েছে।

No comments:

Post a Comment