চীনে
বিদ্যুৎকেন্দ্রের নির্মাণাধীন একটি ভবন ধসে অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর ৫টায় দেশটির পূর্বাঞ্চলীয় জিয়ানঝি প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
খবর রয়টার্সের।
কর্তৃপক্ষের গাফিলতি ও
নিম্নমানের নির্মাণকাজের ফলে চীনে প্রায়ই খনি থেকে শুরু করে বিভিন্ন
শিল্পপ্রতিষ্ঠানে প্রাণহানির ঘটনা ঘটছে। গতবছর বন্দর নগরী তিয়ানজিনে
রাসায়নিক বিস্ফোরণে ১৭০ জন মারা যাওয়ার পর কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রচণ্ড
অভাবের বিষয়টি সামনে আসে।

No comments:
Post a Comment