উত্তর
প্রদেশের দলিত বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করেছিলেন এক সময়। এবার নোট নিয়ে
সাধারণ মানুষের ভোগান্তির শরিক হতে নিজেই ব্যাংকের লাইনে দাঁড়ালেন রাহুল
গান্ধী। শুক্রবার বিকালে হুট করেই দিল্লির পার্লামেন্ট স্ট্রিটের এসবিআই
ব্যাংকে পৌঁছে যান কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। হাতে চার হাজার টাকা
নিয়ে নতুন নোটে বদল করাতে গিয়েছিলেন তিনি। এটিএমের সামনে বিপুল ভিড় দেখে
সাধারণ গ্রাহকদের সাহায্যও করেন। রাহুলের মতো নেতাকে সামনে পেয়ে ব্যাংকের
লাইনেই হুড়মুড়িয়ে তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন গ্রাহকরা। পেয়ে
বসে সংবাদমাধ্যমও। ব্যাংকে দাঁড়িয়েই নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাহুল
বলেন,
'কোনো স্যুট-বুট পরা লোক দেখছেন
লাইনে? কোনো একজন কোটিপতিকেও কি দেখা যাচ্ছে? গরিব মানুষের কষ্ট হচ্ছে, তাই
তাদের পাশে দাঁড়াতে আমি লাইনে দাঁড়িয়েছি।' এরআগেও মোদির সরকারকে বারবারই
‘স্যুট বুট কি সরকার’ বলে খোঁচা দিয়ে এসেছেন রাহুল। এদিনও তার দাবি, তিনি
আসার আগে এটিএমে ভিড় করা সাধারণ মানুষকে ব্যাংকে ঢুকতেই দেয়া হচ্ছিল না।
তাকে দেখে সকলকে ভেতরে ঢুকতে দেয়া হয়। তবে বিরোধীদের দাবি, এটা রাজনৈতিক
ফায়দা তোলার চেষ্টা। রাহুল ব্যাংকে গিয়ে মানুষের ভোগান্তি আরও বাড়িয়েছেন।
বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিংহ রাও বলেন, 'রাহুল সভা করে লোক সমাগম করতে
পারেন না, তাই এখন লোকের ভিড় দেখে নিজেই ছুটে যাচ্ছেন।'
সূত্র: আনন্দবাজার পত্রিকা
সূত্র: আনন্দবাজার পত্রিকা

No comments:
Post a Comment