ভারত
নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের মাছিল সেক্টরে মঙ্গলবার পাকিস্তানের হামলায় ৩
বিএসএফ জওয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাক সেনা
সদস্যরা নিহত একজনের অঙ্গচ্ছেদ করে চেহারা বিকৃত করে ফেলেছে বলে অভিযোগ
করেছে তারা। খবর টাইমস অব ইন্ডিয়ার। সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, মাছিলে
কর্মরত অবস্থায় তিন সেনা জওয়ান পাক বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। একজনের
অঙ্গহানি করা হয়েছে। সীমান্তের ওপার থেকে গুলিবর্ষণে নিহত হয়েছেন তারা। এ
ঘটনার তীব্র নিন্দা করে সেনার তরফে পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে ওই বিবৃতিতে
বলা হয়, এমন কাপুরুষোচিত আচরণের চরম জবাব দেবে ভারত।
২৯ অক্টোবরের পর থেকে এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় জওয়ানের দেহ বিকৃতির অভিযোগ উঠল পাক সেনাদের বিরুদ্ধে। গত মাসে ২৭ বছর বয়সী ভারতীয় জওয়ান সিপাহি মনদীপ সিংহকে মেরে তার মুণ্ডুচ্ছেদ করে সন্ত্রাসবাদীরা। ওই সময় পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সুযোগ নিয়ে পাক অধ্যুষিত কাশ্মীরে ফিরে যায় জঙ্গিরা। মনদীপ ওদের সঙ্গে লড়ে প্রাণ দিয়েছিলেন। ভারতীয় সেনার তরফে এমন আচরণকে ‘পাশবিক’ বলে নিন্দা করে বলা হয়েছিল, পাকিস্তানের রাষ্ট্র-বহির্ভূত বাহিনীগুলোর লোকজনের হিংস চেহারাই প্রতিফলিত হচ্ছে এমন আচরণে। প্রতিরক্ষা সূত্রের দাবি, উরি হামলার জবাবে সেপ্টেম্বরে পাক অধ্যুষিত কাশ্মীরে ভারতীয় সেনাদের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তান এতটাই ঘাবড়ে গেছে যে, শেষ পর্যন্ত ভারতীয় সীমান্ত গ্রামগুলোর জনবসতির ওপর গোলাগুলি চালাচ্ছে। লাগাতার নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি চুক্তি লংঘন করছে পাক বাহিনী।
>>>যুগান্তর

No comments:
Post a Comment