রাতে
শিশির-সমস্যা ভোগাবে। কী করা যায়। এ নিয়ে ঢাকায় আলোচনা হয়েছে। বিপিএল
গভর্নিং কাউন্সিল প্রাথমিক সিদ্ধান্ত নেয় ঢাকায় দ্বিতীয় পর্ব থেকে ম্যাচে
এক ঘণ্টা করে এগিয়ে আনা হবে। চট্টগ্রামে শিশির আরও বেশি সমস্যা করতে পারে।
এসব চিন্তা করেই প্রথম ম্যাচ এক ঘণ্টা এবং দ্বিতীয় ম্যাচ সোয়া এক ঘণ্টা
এগিয়ে আনা হয়েছে। চট্টগ্রামে বিপিএল শুরুর আগেরদিন কাল তাড়াহুড়া করে এ কথা
জানিয়েছে বিসিবি। চট্টগ্রাম পর্বের শুরুতে আজ ঢাকা ডায়নামাইটস ও চিটাগাং
ভাইকিংসের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায়। রংপুর রাইডার্স ও বরিশাল বুলসের
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে। সরাসরি দেখা যাবে
চ্যানেল নাইন ও সনি সিক্সে।
দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দু’জনের দলের পরিস্থিতি ভিন্ন। চার ম্যাচে তিন জয় নিয়ে ঢাকা পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে তিনটি হার নিয়ে ষষ্ঠ স্থানে চিটাগাং। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর সুযোগ তামিম ইকবালের সামনে। দুটি জয় হাতছাড়া করেছে চিটাগাং। মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে হতাশ তামিম। এদিকে ওপেনার এনামুল হক বলেন, ‘চট্টগ্রামে আমরা চারটি ম্যাচ খেলব। এরমধ্যে তিনটি জিততে পারলে আÍবিশ্বাস ফিরে পাব। আশা করছি চট্টগ্রামে ভালো কিছু করতে পারব।’ মেহেদি মারুফ, নাসির হোসেন ও মোসাদ্দেক হোসেনের পারফরম্যান্সে উড়ছে ঢাকা। চার ম্যাচে তারা মাত্র একটি ম্যাচে হেরেছে। চট্টগ্রামে তারা জয় দিয়ে শুরু করতে চায়। কাল নাসির হোসেন বলেন, ‘হোম টিমের সঙ্গে খেলা। আমরা এভাবে দেখছি না।
আমাদের কাছে এটা আরও একটা ম্যাচ। প্রস্তুতি ভালো।’ দিনের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের প্রতিপক্ষ শহীদ আফ্রিদিরা। রংপুরে আফ্রিদি ও মোহাম্মদ শাহজাদের মতো খেলোয়াড় রয়েছেন। এছাড়া নতুন করে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন ও পাকিস্তানে আনোয়ার আলীকে দলে নিচ্ছে রংপুর। তবে রংপুরের মিডিয়া ম্যানেজার ঢাকায়। স্পষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি। রংপুর তিন ম্যাচে জয় পেয়েছে দুটিতে। বরিশাল চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে। দু’দলেরই বোলিং আক্রমণ শক্তিশালী। বরিশাল শেষ দিকে ভালো বোলিং করছে। রংপুর ঢাকায় খুলনাকে মাত্র ৪৪ রানে অলআউট করেছে। দু’দলের ব্যাটসম্যানদের পারফরম্যান্সই ব্যবধান গড়ে দেবে। বরিশালের বড় ভরসা শাহরিয়ার নাফীস ও মুশফিকুর রহিম। সঙ্গে রয়েছেন ডেভিড ম্যালান। আর রংপুরের শাহজাদ, সৌম্য সরকার বা আফ্রিদি কেউ একজন উইকেটে দাঁড়িয়ে গেলে বরিশালের জন্য কাজটা কঠিন হবে।

No comments:
Post a Comment