ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলাসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু নির্যাতনের বিচার দাবিতে ফের শাহাবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তিন দিনের আল্টিমেটামের সময় শেষ হওয়ার পর মঙ্গলবার ঢাবি শিক্ষার্থীরা আবারও শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ সমাবেশ শুরু করেন। এদিকে অবরোধের কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
স্বল্প পরিসরে কিছু ছোট গাড়ি চলাচল করলেও স্বাভাবিক গাড়ি চলাচলে ব্যাঘাত ঘটায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শাহবাগ থানার ওসি তদন্ত জাফর আলী জানান, শিক্ষার্থীদের আমরা ব্যারিকেড দিয়ে রেখেছি। তাদের সঙ্গে কথা হয়েছে, জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখে কিছুক্ষণের মধ্যেই তারা সরে যাবে। একই দাবিতে গত শুক্রবারও শাহবাগ মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। ওই সময় তারা হামলাকারীদের বিচার ও মন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগের দাবি তুলেছিলেন।

No comments:
Post a Comment