Thursday, November 24, 2016

১৪ কেজি সোনার লেহেঙ্গা পরে অভিনয়!

খাঁটি সোনা দিয়ে তৈরি ১৪ কেজির লেহেঙ্গা পরে অভিনয় করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটা কোনো ঐতিহাসিক যুগের লেহেঙ্গা নয়, এক্কবারে হাল আমলের। আর সেই সোনার লেহেঙ্গা পরে অভিনয় করেছেন নায়িকা প্রজ্ঞা। ২৬ বছরের প্রজ্ঞা জয়সওয়াল সোনার লেহেঙ্গা পড়ে একটি তেলুগু ছবিতে অভিনয় করছেন।
ছবির নাম 'ওং নমঃ ভেঙ্কটেশ্বরায়া'। সেই ছবিতে তার ফার্স্ট লুক শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ইন্টারনেটে ভাইরাল প্রজ্ঞা এবং তার পরণের সোনার লেহাঙ্গা। এই ছবিটি পোস্ট করে প্রজ্ঞা লিখেছেন, '১৪ কিলোগ্রামের সোনার লেহেঙ্গা। তাতেই কেল্লাফতে। সবার একটাই প্রশ্ন‚ প্রজ্ঞা কি সত্যিই ১৪ কেজি ওজনের সোনার লেহেঙ্গা পরে আছেন?'
রাঘবেন্দ্র রাও পরিচালিত এই সিনেমা হরিরাম বাবা নামে এক ভক্তের জীবন কাহিনী নিয়ে। তিরুপতি তিরুমালা পীঠস্থানের দেবতা ভেঙ্কটেশ্বরায়ার এই ভক্ত ১৫০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এক আশ্রম। সিনেমায় প্রজ্ঞা কোন ভূমিকায় অভিনয় করছেন তা এখনও জানা যায়নি। তবে সবাই এখন আগ্রহী তার পরণের সবুজ-সোনালি লেহেঙ্গা নিয়ে।

No comments:

Post a Comment