![]() |
| ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটনের পরিবারের সঙ্গে বারাক ওবামা দম্পতি -এএফপি |
ডেমোক্রেটিক
প্রার্থী হিলারি ক্লিনটনকেই পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বিশ্বাস করে
নিয়েছেন বারাক ওবামা। ভোটের আগের দিন প্রেসিডেন্ট হিসেবে ওবামার শেষ
রাজনৈতিক প্রচারণায় তিনি বাজি ধরে বলছেন,‘ভোটাররা কাল ঠিকই ভয়কে বর্জন করে
প্রত্যাশাকে বেছে নেবেন।’ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যের
ফিলাডেলফিয়ায় স্থানীয় সময় সোমবার বিশাল নির্বাচনী সমাবেশে ভাষণ দেন তিনি।
সমাবেশে হিলারি ক্লিনটনের সঙ্গে বারাক ওবামা ছাড়াও তার স্বামী ও সাবেক
মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ফার্স্ট লেডি মিশেল ওবামা ছিলেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ফিলাডেলফিয়াতে ইনডিপেনডেন্স হলের কাছে অনুষ্ঠিত হিলারির ওই নির্বাচনী সমাবেশে প্রায় ৪০ হাজার মানুষ জড়ো হয়। এতে হিলারির পক্ষে আবেগঘন বক্তব্য রাখেন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও প্রেসিডেন্ট বারাক ওবামা। তারা হিলারিকে একজন যোগ্য প্রার্থী হিসেবে আখ্যায়িত করেছেন। ওবামা বলেন, আমেরিকা আগামীতে যে নতুন প্রেসিডেন্ট পেতে যাচ্ছে তিনি হলেন হিলারি ক্লিনটন। প্রেসিডেন্ট বারাক ওবামা এভাবে হিলারির নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে মঞ্চের পেছন দিক থেকে সামনে উঠে আসেন হিলারি। তাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন বারাক ওবামা। দু’জনে উপস্থিত জনতার সামনে হাত নাড়েন। মঞ্চের চারদিকে ঘুরে প্রতিজন দর্শকের প্রতি তাদের হৃদয়ের আকুতি প্রকাশ করেন। এ সময় উল্লাসে ফেটে পড়ে যেন ফিলাডেলফিয়া। মঞ্চে উঠে আসেন সাবেক প্রেসিডেন্ট হিলারির স্বামী বিল ক্লিনটন, একমাত্র মেয়ে চেলসি ক্লিনটন, চেলসির স্বামী মার্ক, ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাদের সম্মিলনে ফিলাডেলফিয়ার রাতটি যেন অন্যরকম হয়ে ওঠে। রাত জেগে ঘরের বাইরে এসে র্যালিতে যোগ দেয়ায় ভোটার, সমর্থক, সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হিলারি ক্লিনটন। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান একটি মহৎপ্রাণ আমেরিকার প্রতি সমর্থনের জন্য। যেখানে সবার অংশগ্রহণ থাকবে। রকশিল্পী ব্রুস স্প্রিংসটিনও নির্বাচনী সমাবেশে গিয়ে জনগণকে উদ্দীপ্ত করেন। বারাক ওবামা তার ভাষণে বলেন, তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাতিকে নেতৃত্ব দেয়ার মতো সব ধরনের যোগ্যতা অর্জন করেছেন। তিনি বাজি ধরে বলতে পারেন, নির্বাচনের দিন জনগণ ভয়কে প্রত্যাখ্যান করে প্রত্যাশাকে বেছে নেবেন।ওবামা বলেন, ‘বাজি ধরে বলতে পারি, ভোটের দিন মার্কিন জনগণের জ্ঞান, শিষ্টাচার ও উদারতার জয় হবে। আর এটা এমন বাজি, যেখানে আমি কখনও হারব না।’ সিএনএন জানায়, নির্বাচনের আগের দিন সোমবার মিশিগান, পেনসেলভেনিয়া ও নিউ হ্যাম্পশায়ারে সমাবেশে অংশগ্রহণ করেন তিনি। মিশিগানের আন আরবরে এক সমাবেশে উপস্থিত মানুষকে লক্ষ্য করে ওবামা বলেন, আমার জন্য আপনারা যা করেছেন, হিলারির জন্যও সেটাই করুন। ওবামা আরও বলেন, এখনই সময় একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নেয়ার। অমার্জিত, অসভ্য,

বিভেদজনক এবং নীচমনা রাজনীতিকে হঠানোর এটাই সুযোগ। ২০০৮ সালে
মিশিগান রাজ্যের মোটর শিল্পের পতন থেকে উদ্ধার করেন ওবামা প্রশাসন।
নির্বাচনী সমাবেশে ভোটারদের তা স্মরণ করিয়ে দেন তিনি। ওবামা বলেন, আমরা যদি
জয়ী না হতে পারি, তবে আমার এসব উন্নতি মুখ থুবড়ে পড়বে। আপনারা আমার জন্য
যেসব করেছেন, হিলারির জন্যও সেটাই করুন। তিনি আরও বলেন, সুখবর হল, আপনি
শুধু একজনের বিপরীতে ভোট দিতে যাবেন না, বরং একজন সুযোগ্যকে ভোট দিতে
যাবেন। তিনি খুব স্মার্ট, যিনি দৃঢ়চেতা একজন প্রার্থী। তিনি একজন বাস্তবিক
প্রার্থী, যিনি সম্ভবত এ যাবৎকালের হোয়াইট হাউসের সবচেয়ে যোগ্য ব্যক্তি।
পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট- হিলারি ক্লিনটন। এদিকে নির্বাচনের আগে
জনপ্রিয়তায় তুঙ্গে রয়েছেন ওবামা। গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান গালাপের এক
জরিপে দেখা গেছে, ওবামা ৫৬ শতাংশ জনগণের পছন্দের তালিকায় রয়েছেন।
দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্সির মেয়াদ শেষ করার পরও ৫৬ শতাংশ রেটিং ধরে
রাখাকে বিরল বলে উল্লেখ করা হয়েছে ওই জরিপে। ২০১২ সালে পুনরায় নির্বাচিত
হওয়ার পর থেকে এটাই সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার রেকর্ড ওবামার। যদিও পুনরায়
নির্বাচিত হওয়ার আগে তিনি ৫৭ শতাংশ জনপ্রিয়তা পেয়েছেন। কেন তিনি ক্ষমতার আগ
মুহূর্তে এমন জনপ্রিয়তা পেলেন, তার কারণ হিসেবে বলা হয়েছে, ১০ দিনের
নির্বাচনী সমাবেশে হিলারির হয়ে ১৭টি মঞ্চে উঠেছেন ওবামা।

No comments:
Post a Comment