Saturday, November 26, 2016

সারিকার পারফেক্টম্যান অপূর্ব

বিয়ের তিন বছর পর আবারও অভিনয়ে ফিরেছেন সারিকা। যদিও গত ঈদে কিছু নাটকে অভিনয় করে নিয়মিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন। এবার সেই ফিরতি যাত্রায় সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্বকে। একেবারে নিজের পারফেক্টম্যান হিসেবে। সম্প্রতি এ দুই তারকা জুটি বেঁধে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। টেলিফিল্মটির নাম ‘মাই পারফেক্টম্যান’। পরিচালনা করেছেন মেহেদি হাসান জনি। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে।
এতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গল্পটি সুন্দর। আর সারিকাও ফিরে এসে দুর্দান্ত পারফর্ম করছেন। সবমিলিয়ে ভালো একটি কাজ হয়েছে।’ সারিকা বলেন, ‘এবার থেকে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে। ভালো গল্প এবং নির্মাতা হলে নিয়মিতই কাজ করব। মাই পারফেক্টম্যান সেরকমই একটি কাজ।’ টেলিফিল্মটি শিগগিরই যে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানান।

No comments:

Post a Comment