নাশকতার
মামলায় নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারকে কারাগারে
পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কাদের শিকদার সোমবার দুপুরে নড়াইল সদর আমলী
আদালতে হাজিরা দিতে গেলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জাহিদুল আজাদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার
বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে নড়াইল শহরের
রূপগঞ্জে ঢাকাগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে এবং ওইদিন গভীর রাতে
নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়িতে একটি পণ্যবাহী ট্রাকে আগুন দেয়ার অভিযোগে
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদারসহ বিএনপির কয়েকজন নেতার
নামে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। এ দু’টি নাশকতার মামলায় সোমবার
হাজিরা দিলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

No comments:
Post a Comment