তুরস্কে
ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত অভিযোগে আরও ১৫ হাজার
সামরিক-বেসামরিক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া পাঁচ শতাধিক
শিক্ষাপ্রতিষ্ঠান এবং নয়টি সংবাদমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার এক
সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে তুর্কি
সশস্ত্র বাহিনীর এক হাজার ৯৮৮ জন সদস্য,
পুলিশ
বাহিনীর সাত হাজার ৫৮৬ সদস্য, মিলিটারি পুলিশের ৪০৩ সদস্য এবং পাঁচ হাজার
সরকারি কর্মকর্তা রয়েছেন। এদিকে ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১৮টি দাতব্য
সংস্থা এবং নয়টি সংবাদ মাধ্যমও বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। গত ১৫
জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থান চেষ্টার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত
ফেতুল্লাহ গুলেনকে দায়ী করে আসছে তুরস্ক। এ পর্যন্ত গুলেনের সমর্থক এক লাখ
১০ হাজারেও বেশি সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

No comments:
Post a Comment