ভারত
নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ব্যক্তি নিহত
হয়েছেন। মঙ্গলবার কাশ্মীরের বান্দিপুরায় ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের এক
যৌথ অভিযানকালে এ ঘটনা ঘটে। ভারতীয় বাহিনীর দাবি নিহত দু'জন লস্কর-ই-তৈয়বার
সদস্য এবং তাদের কাছ থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বান্দিপুরার একটি গ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে লস্কর সদস্যদের গোলাগুলি হয়। এই সময় ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়। এর আগে সোমবার ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। অন্যদিকে পাল্টা হামলায় ভারতের ছয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।
উল্লেখ্য, গত ৮ জুলাই নিরাপত্তা বহিনীর গুলিতে হিজবুল মুজাহেদিনের ২২ বছর বয়সী কমান্ডার বোরহান ওয়ানি নিহত হওয়ার ঘটনার পর থেকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছে। যার ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ১৯ জন ভারতীয় সেনা নিহত হয়। এর জবাব দিতে গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের ভূখণ্ডে সার্জিক্যাল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছ ভারত। এরপর থেকে কাশ্মীরে ভারত-পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর উভয় দেশের মধ্যে প্রায় তিনশ' বার গোলাগুলির ঘটনা ঘটেছে।

No comments:
Post a Comment