জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলংকার অধিনায়ক করা হয়েছে ব্যাটসম্যান উপল থারাঙ্গাকে। যেখানে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল ইনজুরিতে ভুগছেন।
এই সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন কুশাল পেরেরা। তবে ১৫ সদস্যের দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারা। আগামী ১৪ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে লংকানরা। থারাঙ্গা জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেন। যেখানে স্বাগতিকদের শেষ সেশনে হারায় দলটি। সাদা পোশাকে অবশ্য দলনেতার ভূমিকা পালন করছেন স্পিনার রঙ্গনা হেরাথ।
শ্রীলংকা ওয়ানডে দল : ধনঞ্জয়া ডি সিলভা, কুশাল পেরেরা, নিরোশান দিকওয়ালা, উপল থারাঙ্গা (অধিনায়ক), কুশল মেন্ডিস, সেহান জয়সুরিয়া, আসেলা গুনারত্ন, সাচিথ পাথরিয়ানা, নুয়ান কুলাসেকারা, দাসুন শানাকা, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, সুরাঙ্গা লাকমল, লাকসান সানদাকান, জেফরি ভ্যান্ডারসি।
ওয়েবসাইট।

No comments:
Post a Comment