বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে গণতন্ত্র নেই ও স্বাধীনতা বিপন্ন। সমাজের সবক্ষেত্র বিদেশী সাংস্কৃতিক আগ্রাসনে ক্ষতবিক্ষত। আর এমন এক সময়েই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করছি আমরা। রবিবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এসব কথা বলেন তিনি। মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবাষির্কী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে এই যৌথসভা করে বিএনপি।
ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন শামসুজ্জমান দুদু। কর্মসূচির মধ্যে রয়েছে - আগামী ১৬ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা ও ১৭ নভেম্বর টাঙ্গাইলে ভাসানীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ। মৃত্যুবার্ষিকী পালন উৎযাপন কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে যৌথসভায় অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আতাউর রহমান, ঢালী, আব্দুস সালাম আজাদ, এম এ মালেক, নুরুল ইসলাম নাসিম, তকদির হোসেন জসিম, মো. মুনির হোসেন, বেলাল আহমেদ, শায়লা আক্তার প্রমুখ।

No comments:
Post a Comment