Monday, November 28, 2016

মান বাঁচালেন মেসি

২০০৭ সাল থেকেই অ্যানিওটার মাঠে কোনো জয় পায়নি বার্সেলোনা। রোববার রাতে তো হারতে হারতে কোনোরকমে মান বেঁচেছে স্প্যানিশ জায়ান্টদের। স্পানিস লীগ - লা লীগায় রিয়েল সোসিয়াডেডের সঙ্গে এদিন ১-১ গোলে ড্র নিয়েই খুশি থাকতে হয় তাদের। বিপদে এবারও বার্সেলোনার ত্রাণকর্তা ছিলেন মেসি।
প্রথমার্ধে গোলশূন্য থাকলেও ৫৩ মিনিটে এগিয়ে যায় সোসিয়াডেড। তবে এর ৬ মিনিট পরেই সমতা আনেন মেসি। তার গোলে সমতা আনতে পারলেও জয়ের মুখ আর দেখেনি লুইস এনরিকের শিষ্যরা। ১-১ গোলে খেলার শেষ বাঁশি বাজলে ড্র নিয়েই মাঠ ছাড়ে মেসিরা। এই ড্রয়ের পর ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সেভিয়া। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩৩।

No comments:

Post a Comment