টেকনাফের
হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ৭৯ জন রোহিঙ্গাকে আটক করেছে
বিজিবি। সোমবার সন্ধ্যা ৭টায় হোয়াইক্যং লম্বাবিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের
সময় নাফ নদীতে ৪১ জন ও বিকাল সাড়ে ৩টায় হোয়াইক্যং চেকপোস্টে ৩৮ জনকে
বিভিন্ন যানবাহন তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিজিবি হোয়াইক্যং
কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার ইব্রাহিম জানান, সোমবার ভোর রাতে তাদেরকে
মিয়ানমারে ফেরত পাঠানো হবে। আটককৃতদের মধ্যে ২৬ নারী, ১৮ পুরুষ, ৩৫ জন শিশু
রয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment