আফগানিস্তানের
কাবুলে একটি বৃহৎ মার্কিন বিমান ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত ও ১৪
জন আহত হয়েছে। ন্যাটো জানিয়েছে, শনিবার সকালে কাবুলের বাগরাম বিমান ঘাঁটিতে
ডেটোনেটর দিয়ে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়। খবর ডন অনলাইনের। তদন্ত দল
ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে।
এক
বিবৃতিতে সামরিক জোট ন্যাটো জানায়, ঘটনার পরপরই মেডিকেল টিম কাজ শুরু
করেছে। হতাহতরা কোন দেশের তা অবশ্য বিবৃতিতে জানানো হয়নি। হামলার দায়িত্ব
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। বাঘরাম বিমান ঘাঁটিতে সম্প্রতি
তালেবানদের হামলা আগের তুলনায় বেড়েছে।

No comments:
Post a Comment