Thursday, November 24, 2016

চীনে বিদ্যুৎ কেন্দ্র ধসে অন্তত ২২ জন নিহত

চীনে নির্মাণাধীন একটি বিদ্যুৎ কেন্দ্র ধসে পড়ে বৃহস্পতিবার অন্তত ২২ জন প্রাণ হারিয়েছে। সর্বশেষ এই শিল্প দুর্ঘটনার মধ্য দিয়ে দেশটির নিরাপত্তা ব্যবস্থার করুন চিত্রই উঠে এসেছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভোর বেলা কুলিং টাওয়ারের প্লাটফর্ম মাটিতে ধসে পড়ে। এতে অজ্ঞাত সংখ্যক লোক এর নীচে চাপা পড়ে। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে।
উল্লেখ্য, চীনের শিল্পাঞ্চলগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
আগস্ট মাসে কয়লা ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্রের পাইপলাইন বিস্ফোরণে ২১ জন প্রাণ হারায়। হুবেই প্রদেশে এই র্দুঘটনা ঘটে।
>>>বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

No comments:

Post a Comment