Wednesday, November 9, 2016

নির্বাচনী আচরণ ভঙ্গ করলেন ট্রাম্পের ছেলে!

নির্বাচনী আচরণ ভঙ্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। মঙ্গলবার সকালে বাবার সঙ্গে ভোট দিতে যান এরিক। ভোট দেয়ার পর সেই ব্যালট পেপারের ছবি তুলে তা পোস্ট করেছিলেন মাইক্রোব্লগিং সাইট টুইটারে। টুইটারে ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যে এরিকের অনেক শুভাকাঙ্খী তাকে আচরণ বিধির কথা স্মরণ করিয়ে দেন। পরে সেই টুইটটি ডিলিট করেন এরিক। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ছবি ডিলিট করেও বিপদে পড়েছেন এরিক। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিধি ভঙ্গ করেছেন।
এদিকে টুইটে এরিক লেখেন, বাবাকে ভোট দিতে পেরে আমি অবিশ্বাস্য সম্মানিত বোধ করছি। তিনি দেশের জন্য মহান কাজ করবেন! নিউইয়র্কের নির্বাচনী বিধি অনুযায়ী নিজের ব্যালট পেপারের কপি বা ছবি অন্য দেখানো অপরাধ। ট্রাম্পের ছেলে এরিকের বিরুদ্ধে এ বিষয়ে নিউইয়র্কের নির্বাচন বোর্ডে অভিযোগ জানিয়েছে ডেমোক্রেটিক দল। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, নিজের ব্যালটের ছবি অন্যকে দেখানোর অপরাধে সর্বোচ্চ এক হাজার ডলার জরিমানা ও এক বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

No comments:

Post a Comment