জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণে নারী-শিশুসহ ভারতের ৮ বেসামরিক মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন নারী ও দু'জন শিশু রয়েছে। বিগত দুই দশকের মধ্যে মঙ্গলবার হতাহতের এ ঘটনা একদিনে সর্বোচ্চ সংখ্যক। পাকিস্তান সেনার এ হামলার জবাব দিয়েছে ভারতীয় বাহিনী। এতে দুই পাক সেনা নিহত হয়েছে। এছাড়া ভারতীয় বাহিনীর হামলায় পাক সেনাবাহিনীর অন্তত ১৪টি পোস্ট ধ্বংস হয়ে গেছে। খবর এএফপি, এনডিটিভি, দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। পাকিস্তান পাল্টা দাবি করে বলেছে, সোমবার ভারতীয় বাহিনীর গুলিতে তাদের ৬ নাগরিক নিহত হয়। এ ঘটনায় ভারতের উপ-হাইকমিশনার জেপি সিংহকে তলব করে যুদ্ধবিরতি লংঘনের কড়া প্রতিবাদ জানিয়েছে।
►কাশ্মীরে ভারতীয় সৈন্যকে হত্যার পর দেহ বিচ্ছিন্ন
ভারতের শীর্ষস্থানীয় বেসামরিক কর্মকর্তা পবন কোতোয়াল বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, পাকিস্তানের পাঞ্জাব সীমান্তবর্তী জম্মু শহরের কাছে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় দুই শিশুসহ পাঁচজন নিহত হন। একটি লিখিত বার্তায় তিনি বলেন, নিয়ন্ত্রণরেখার কাছে পাহাড়ি এলাকা রাজৌরিতে নিহত হয়েছেন আরও দুই নারী। আর মঙ্গলবার রাতে পাকিস্তানের নিক্ষেপ করা গোলায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা। জম্মুর রামগড়ে পাক সেনার গুলিতে নিহতরা হল, আবি (৫), রিসাব (৭) ও রবিন্দর কাউর (১৭)। এদের মধ্যে বরিন্দর কাউর একটি বাড়িতে মর্টার হামলা হলে শরীরে স্প্রিন্টারে জখম হয়ে মারা যায়। ওই গোলাবর্ষণের কথা উল্লেখ করে ভারতের বার্তাসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে মঙ্গলবার সকালে শুরু হওয়া গোলাগুলিতে অন্তত ২২ জন আহত হয়েছেন। বহু বাড়িঘর ধ্বংস্তূপে পরিণত হয়ে গেছে। ভারী গোলাবর্ষণের ঘটনায় ভারত সরকার এক জরুরি নির্দেশনায় জম্মুর ১৭৪টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।
►ভারতের হামলায় ১৫ পাক সেনা নিহত: বিএসএফ
গত ১৮ সেপ্টেম্বর উরিতে সন্ত্রাসী হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনার পর সীমান্তে উভয় দেশের সেনাদের মধ্যে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। উভয়পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঘন এবং 'বিনা উস্কানিতে গোলাগুলির' অভিযোগ তুলছে।

No comments:
Post a Comment