শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে এক মুক্তিযোদ্ধা পরিবারের জমি ও বসতভিটা দখলের চেষ্টা ভাংচুর ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা এলাকার মৃত রাম কমল চৌধূরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরীর দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গার উপর লুলোপ দৃষ্টি পড়ে একই এলাকার মৃত হিমাংশু বিমল চৌধুরীর পুত্র সান্টু চৌধুরী, রুপন চৌধুরী,পুলিন বিহারীর পুত্র সুমন চৌধুরী ,পিতাম্বর চৌধুরীর পুত্র সনাতন চৌধুরীসহ আরো কয়েক ব্যক্তির। তারা জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় বিগত ২৪ নভেম্বর ভোরে সান্টু চৌধুরীর নেতৃত্বে পুনরায় দখলের চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে বসতবাড়িতে রোপিত গাছপালা কর্তনসহ ঘেরাবেড়া ভাংচুর করে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করে। খবর পেয়ে এলাকাবাসি এগিয়ে আসলে ভূমিদস্যুরা পালিয়ে যায়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী বাদি হয়ে কক্সবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। বিষয়টি বর্তমানে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই মাঈনুদ্দনের কাছে তদন্তাধীন রয়েছে। অভিযোগের ব্যাপারে সান্টু চৌধুরী গং এর সাথে যোগাযোগ করা হলে ঘটনা সত্য নয় বলে দাবি করেন।

No comments:
Post a Comment