Monday, November 14, 2016

১০ ফুটের গোখরাকে বিয়ে

পাঁচ বছর আগে এক দুর্ঘটনায় প্রেমিকা মারা যায়। সেই প্রেমিকা পুনর্জন্ম নিয়ে তার কাছে ফিরে এসেছে ভেবে ১০ ফুট লম্বা গোখরা সাপকে বিয়ে করেছেন থাইল্যান্ডের কাঞ্চনাবুড়ির এক যুবক। সাপটিকে বিয়ে করেই তিনি ক্ষ্যান্ত হননি। তার সঙ্গে রীতিমতো সংসারও করছেন বৌদ্ধ ধর্মের অনুসারি ওই ব্যক্তি। ওই যুবক সাপটির সঙ্গে টিভি দেখেন, ঘুরতে গেলে সঙ্গে রাখেন। জিম কিংবা সুইমিংপুলে গেলেও নিয়ে যান, কেরাম খেলেন। এমনকি রাতেও একসঙ্গে ঘুমান। কেন সাপটিকে বিয়ে করলেন তার ব্যাখ্যায় ওই যুবক জানান, মৃত প্রেমিকা সাপ হয়ে ফিরে এসেছেন।
তার মুখের প্রতিচ্ছিবিও সাপের মধ্যে দেখতে পেয়েছেন। বৌদ্ধ ধর্মে মানুষ মারা গেলে অন্য কোনো প্রাণীর রূপ ধরে আবার পৃথিবীতে ফিরে আসে। যুবকের ধারণা, সাপ হয়েই তার প্রেমিকা আবার পৃথিবীতে এসেছে। এজন্য তাকে ছাড়া জীবন চালানোর কথা তিনি ভাবতেই পারছেন না। কাঞ্চনবুড়িতে ইতিমধ্যে ওই যুবক 'স্নেকম্যান' হিসেবে পরিচিতি পেয়েছেন। ওই এলাকার ওয়্যারানান সারাসালিন নামে এক ব্যক্তি ডেইলি মিররকে ছবিগুলো পাঠিয়ে বলেছেন, 'সাপটিকে যুবক খুব যত্ন নেন। এটাকেই মনে হয় সত্যিকারের ভালোবাসা বলে।'

No comments:

Post a Comment