Sunday, November 27, 2016

তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শিশুকন্যাকে ধর্ষণচেষ্টা

সুনামগঞ্জ সদর উপজেলায় তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ধর্ষণ চেষ্টায় হামলার পর মানসিক ভাবে ভেঙ্গেপড়া ভীত ওই শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর উপজেলার সুরমা ইউনিয়নের একটি গ্রামে শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। সদর মডেল থানায় শনিবার রাতেই এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, সদর উপজেলার সুরমা ইউনিয়নের একটি গ্রামের হত দরিদ্র পরিবারের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ৮ বছরের এক শিশুকন্যা শনিবার সন্ধায় নিজ বসতঘরে পড়তে বসলে ধর্ষণচেষ্টা করে তার ওপর হামলা করে প্রভাবশালী ধণাঢ্য ওয়াজিব উল্লাহর বখাটে ছেলে হোসেন (১৯)। পরে শিশুকন্যার চিৎকার শুনে বতসঘরের বাহিরে থাকা পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে লম্পট হোসেন সটকে পড়ে। এ ঘটনায় মানসিক ভাবে ভয়ে ভেঙ্গেপড়া ভীত ওই শিশু কন্যাকে রাতে সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু কন্যা তার মা ছাড়া যে কাউকে দেখলেই ভীত হয়ে জড়ো হয়ে মা কে জড়িয়ে ধরে বসে থাকে। অপরিচিত লোকজন দেখলেই চিৎকার করতে থাকে। এ ঘটনায় রাতেই ওই শিশু কন্যার মা বাদী হয়ে সদর থানায় হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। সদর মডেল থানার ওসি মো. হারুনুর রশীদ চৌধুরী রাতে যুগান্তরকে বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে, অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

No comments:

Post a Comment