Tuesday, November 29, 2016

বিস্ফোরক মামলায় বুলুদের ধরতে পরোয়ানা জারি

পল্টন থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, মীর সরাফত আলী সপু ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। এ মামলার অন্যান্য আসামিদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৩ জন জামিনে রয়েছেন। মামলায় মোট আসামি ৪৪ জন। জেলহাজতে রয়েছেন একজন।

No comments:

Post a Comment