কিডনি বিকল হয়ে নয়াদিল্লিরি একটি
হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার সকাল
সাড়ে ১০টার দিকে এক টুইট বার্তায় সুষমা নিজেই এ খবর দেন। খবর এনডিটিভির।
টুইটে তিনি বলেন, কিডনি বিকল হওয়ায় আমি অল ইনডিয়া মেডিকেল সায়েন্সস (এইমস)
হাসপাতালে ভর্তি আছি, এখানে আমার ডায়ালাইসিস চলছে।
আমি
কিডনি প্রতিস্থাপনের পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। জানা গেছে, গত ৮
নভেম্বর নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন ৬৪ বছর বয়সী ভারতীয়
পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বুধবার টুইটারে নিজের অসুস্থতার কথা জানানোর পর
তার সুস্থতার জন্য ব্যাপকহারে শুভকামনা জানাচ্ছেন ভারতের রাজনীতিকসহ সাধারণ
মানুষ। এমনকি প্রয়োজনে তাকে কিডনি দান করার কথাও বলেছেন কেউ কেউ।

No comments:
Post a Comment