দীর্ঘদিন ধরে কোনো সিনেমা মুক্তি দেননি ঢালিউড সুপারস্টার অনন্ত জলিল। তবে তার নতুন ছবি 'দ্য স্পাই'র শুটিং আগামী ডিসেম্বরেই শুরু হবে। তার প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস সূত্রে এ তথ্য জানা গেছে। গোয়েন্দা কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে অনন্ত জলিলের ষষ্ঠ সিনেমা ‘দ্য স্পাই’।
সিনেমাতে তাকে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। অনন্তর বিপরীতে থাকছেন স্ত্রী, অভিনেত্রী বর্ষা। অনন্ত জলিল অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ‘দ্য স্পাই’ চলচ্চিত্রে দেখা যাবে- অনন্ত দেশের জন্য নিবেদিতপ্রাণ এক গুপ্তচর। দেশকে আন্তর্জাতিক কুচক্রীদের হাত থেকে রক্ষার নানা অভিযানের নেতৃত্ব দেবেন তিনি। প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলে অনন্ত তার ফেসবুক পেজে ঘোষণা দেন, খুব শিগগিরই আসছে 'দ্য স্পাই'।

No comments:
Post a Comment