Saturday, November 5, 2016

মার্কেল-এরদোগান বাহাস

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবার বাকযুদ্ধে জড়ালেন। মার্কেল তুর্কি সরকারের গণমাধ্যমে নিয়ন্ত্রণের সমালোচনা করেছেন আর এরদোগান বলেছেন জার্মানি তুর্কি সন্ত্রাসীদের অভয়ারণ্য। তুরস্কের সংবাদমাধ্যম বন্ধ করাসহ সাংবাদিকদের গ্রেফতারের নিন্দা প্রকাশ করে মার্কেল বলেন, বিরোধীমনা সাংবাদিক ও সাংবাদমাধ্যম বন্ধ করা দেশের গণমাধ্যমের জন্য হুমকি। এতে আঙ্কারার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদ পাওয়া নিয়ে সংস্থাটির সঙ্গে চলমান সমঝোতায় প্রভাব ফেলতে পারে বলে মনে করেন মার্কেল। খবর এএফপির। সম্প্রতি জমহুরিয়াত পত্রিকার সম্পাদকসহ বেশ কয়েকজন সাংবাদিককে গ্রেফতার করে তুরস্ক সরকার। এ ব্যাপারে মার্কেল বলেন, আমার জন্য এবং সব রাষ্ট্রের জন্য এটা হুমকির যে, দেশটি বারবার গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতা খর্ব করছে। বুধবার সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট জোহান স্নেইডার আম্মানের সঙ্গে যৌথ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কেল।
জার্মানির অ্যাম্বাসেডর জমহুরিয়াত পত্রিকা অফিস সফর করেছেন উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা আমাদের ঐক্যের অংশ, তারা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সক্রিয়। ইইউ’র সঙ্গে সংস্থাটির সদস্যপদ পাওয়া আঙ্কারার সঙ্গে দীর্ঘমেয়াদি আলোচনায় এ ইস্যুটিও নতুন করে তুরস্কের জন্য খারাপ ফল বয়ে আনতে পারে বলে মনে করেন মার্কেল। মার্কেলের সমালোচনার জবাবে এরদোগান বলেছেন, জার্মানি সন্ত্রাসীদের স্বর্গ। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও ডিএইচকেপি-সি বিদ্রোহী গোষ্ঠীকে বহুদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে জার্মানি। এ ছাড়া প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে তুরস্ককে কুর্দি শাসনে আনার চেষ্টা করেছে দেশটি। বৃহস্পতিবার আঙ্কারায় রাষ্ট্রীয় প্যালেসে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, জার্মানির কাছ থেকে আমাদের পাওয়ার কিছু নেই। বরং জার্মানিই সন্ত্রাসবাদের গুরুত্বপূর্ণ একটি স্বর্গ। এরদোগান বলেন, গুলেনের সন্ত্রাসী সংস্থার সঙ্গে সম্পৃক্ত পিকেকে ও ডিএইচকেপিসি বিদ্রোহী গোষ্ঠীকে বহু বছর ধরে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে জার্মানি।
তুরস্কে ১২ এমপি গ্রেফতার
তুরস্কে কুর্দিপন্থী দলের সঙ্গে সম্পৃক্ততা থাকায় দেশটির ১২ পার্লামেন্ট সদস্যকে (এমপি) আটক করা হয়েছে। শুক্রবার এক বিশেষ অভিযানে তারাসহ শীর্ষ দুই কুর্দিপন্থী নেতাকেও আটক করা হয়েছে। নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু একথা জানিয়েছে। আটককৃত কুর্দিপন্থী নেতারা হলেনÑ সেলাহাতিন দেমির্তাস ও ফিগেন ইয়ুকসেকদাগ। আটক হওয়া এমপিরা পিপল’স ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সদস্য। সন্ত্রাসবাদবিরোধী তদন্তের অংশ হিসেবে তাদের আটক করা হয়।

No comments:

Post a Comment