Thursday, November 10, 2016

‘এ বেদনা দীর্ঘ সময়ের’

হলরুমের ভিতরে সামনের সারিতে বসা হুমা আবেদিন। হিলারি ক্লিনটনের প্রচারণা টিমের চেয়ারম্যান জন পোডেস্টা। ডেমোক্রেট শিবিরের শীর্ষ সব নেতা নেত্রীরা। তাদের বেশির ভাগেরই চোখ ঝাঁপসা। কাউকে কাউকে চশমা খুলে চোখ মুছতে দেখা গেল। এরই মাঝে কেউ যেন ভিতরের ক্ষরণ দেখতে না পান সে জন্য সবাই মুখে স্মিত হাসি লাগিয়ে রেখেছেন। এমন এক অবস্থায় মঞ্চে হিলারি ক্লিনটনকে পরিচয় করিয়ে দিলেন ভাইস প্রেসিডেন্ট পদে তার দলের প্রার্থী (পরাজিত) টিম কেইন। মঞ্চে এলেন হিলারি ক্লিনটন। সঙ্গে স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও পরিবারের অন্যরা। হিলারি সহ তাদের সবার মুখেই হাসি। কিন্তু সেই হাসির পিছনে লুকিয়ে আছে অসীম এক কষ্ট। নির্বাচনে পরাজয়ের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন হিলারি। বললেন, এই বেদনা স্বল্প সময়ের নয়। এই বেদনা দীর্ঘ সময় বহন করে বেড়াতে হবে। ইতিহাসের রচনার দ্বারপ্রান্তে গিয়ে যে বেদনা তিনি পেয়েছেন তাতে তার বক্তব্যে বার বার আবেগ ঝরে পরছিল। তিনি হলরুমে প্রবেশ করতেই সবাই দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। এ সময় সম্ভবত তার জীবনের সবচেয়ে কঠিন ববক্তব্য রাখেন হিলারি। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন। তিনি নারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমি দুঃখিত। আমি দুঃখিত এ জন্য যে এ নির্বাচনে আমি জিততে পারি নি। এ নির্বাচনে আমরা অভিন্ন মূল্যবোধ ধারণ করেছিলাম। আপনারা আমেরিকার জন্য সর্বোচ্চ যে প্রতিনিধিত্ব করেছেন আমি তার জন্য গর্বিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটা বেদনার। এটা দীর্ঘদিনের সঙ্গী হবে। পপুলার ভোটে বিজয়ী হিলারি ক্লিনটন বলেন, আমাদের প্রচারণা কখনও কে ব্যক্তি বা এক নির্বাচনকেন্দ্রীক নয়। এটা আমাদেও দেশের প্রতি ভালবাসা। এরপরই তিনি তার পরিবারের সদস্য, সমর্থক, রানিং মেট টিম কেইনের প্রতি ধন্যবাদ জানান। হিলারি ক্লিনটন ধন্যবাদ জানান প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার প্রতি। হিলারি তাদের উদ্দেশে বলেন, আপনাদের কাছে আমার এই দেশ অনেক ঋণী ও কৃতজ্ঞ। বক্তব্যের এক পর্যায়ে তিনি নারী ও গ্লাস সিলিং ইস্যু তুলে আনেন। বলেন, সব নারীর প্রতি, বিশেষ করে যুবতীদেও প্রতি, যারা এই প্রচারণায় ও আমার প্রতি তাদের আস্থা রেখেছিলেনÑ তাদের উদ্দেশ্যে বলছি আমাকে চ্যাম্পিয়ন বানালে যতটা গর্বিত হতাম তা চেয়ে কোনো অংশে কম গর্বিত নই আমি। এক পর্যায়ে তিনি বলেন, আমরা যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি বিভক্ত এ দেশ। তবু আমি আমেরিকায় বিশ্বাসী। সব সময় তা-ই থাকবো। আমরা এই নির্বাচনের ফল অবশ্যই মেনে নেবো। আগামীর অপেক্ষায় থাকবো। ডনাল্ড ট্রাম্প আমাদের পরবর্তী প্রেসিডেন্ট। আমরা তাকে সম্মান জানাই মুক্ত মনে এবং তাকে সামনে এগিয়ে যেতে দিতে চাই। তবে আমাদের সব কথা যেন আগামীতে শোনা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সামনে। হিলারি ইঙ্গিত দেন শিগগিরই সেই গ্লাস সিলিং ভেদ করার জন্য হয়তো ্আসবেন নতুন কেউ। ওদিকে হিলারি ক্লিনটনের বক্তব্য শেষ হওয়ার কয়েক মিনিট পরেই হোয়াইট হাউজে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রথমত আমরা ডেমোক্রেট নই। আমরা রিপাবলিকান নই। প্রথমত আমরা আমেরিকান। প্রথমত আমরা দেশপ্রেমিক। তিনি দেশবাসীকে বলেন, এখন সময় একত্রিত হওয়ার। যে পক্ষ নির্বাচনে পরাজিত হয় তাদের সবাই বেদনাহত। কিন্তু একদিন পরেই আমাদেরকে স্মরণ করতে হবে যে, প্রকৃতপক্ষে আমরা একটি টিমই। এ সময় তিনি হিলারি ক্লিনটনের দেয়া ভাষণের একটি লাইন পুনরুল্লেখ করেন। তাহলো ‘ফাইটিং ফর হোয়াট ্ইহ রাইট ইজ ওয়ার্থ ইট’। ওদিকে হিলারি ক্লিনটনের পরাজয়ে বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং টুইটারে হিলারির পরাজয়  ও তার ভাষণ শুনে লিখেছেন, আমার কাঁদতে ইচ্ছে হচ্ছে। হিলারির একি বিস্ময়কর বক্তব্য। ওদিকে হিলারিকে সমর্থন দিয়েছিলেন সঙ্গীতশিল্পী কেটি পেরি। তিনিও বেদনায় তার টুইটটার পেজ ব্লাকআউট করে রেখেছেন।
>>>মানবজমিন

No comments:

Post a Comment