Wednesday, November 9, 2016

আফ্রিকান-আমেরিকানদের ভোট দানে বাধা

মার্কিন নির্বাচনে এবার আফ্রিকান-মার্কিন ভোটাররা বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে এ বছর আগের যেকোনো সময়ের তুলনায় ভোট প্রদানে আফ্রিকান-আমেরিকানরা অনেক বেশি বাঁধার সম্মুখীন হয়েছেন। লিডারশিপ কাউন্সিল অন সিভিল রাইটসের সভাপতি ওয়েড হেন্ডারসন বলেছেন,
‘সারা দেশেই ভোট প্রদানে বাধা সৃষ্টি হচ্ছে। ইয়ার্স কমিটি ফর সিভিল রাইটসের ক্রিস্টেন ক্লার্ক বলেন, ভোটারদের ভয়ভীতির সম্মুখীন হতে হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ভোটার ভীতির অভিযোগ এনে নির্বাচন কর্তৃপক্ষের কাছে অভিযোগ লিপিবদ্ধ করেছেন বলেও জানান তিনি। এছাড়া ভোটিং মেশিনে টেম্পারিং, ভোট পরিচালনায় নিযুক্ত কর্মকর্তাদের মধ্যে হাতাহাতি ও গোলাগুলির মতো ঘটনাও ঘটেছে। 

No comments:

Post a Comment