বলিউড
অভিনেতা শাহরুখ খানের নতুন সিনেমা 'রইস'র জন্য তার ভক্তরা অনেকদিন ধরেই
অপেক্ষা করছেন। গত ৬ জুলাই মুক্তি দেয়ার কথা ছিল সিনেমাটি। তবে ওইদিন
মুক্তি পায় বলিউডের আরেক সুপারস্টার সালমান খান অভিনীত 'সুলতান' সিনেমা।
একই দিনে বক্স অফিসের সংঘাত এড়াতে ২০১৭-এ ছবি মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল
রেড চিলি এন্টারটেনমেন্ট। ছবিটির ট্রেলার এখনও মুক্তি পায়নি। তাই ধৈর্যের
বাঁধ এ বার ভাঙতে চলেছে দর্শকদের।
তবে
দর্শকদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়ে রেড চিলি জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর
মুক্তি পাবে ‘রইস’র ট্রেলার। মোট ৩ হাজার ৫০০টি স্ক্রিনে একসঙ্গে মুক্তি
পাবে এই ট্রেলার। ওই সাড়ে তিন হাজার স্ক্রিনেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে
ভক্তদের মুখোমুখি হবেন শাহরুখ খান। সঙ্গে থাকবেন আরেক অভিনেতা নওয়াজউদ্দিন
সিদ্দিকি। এভাবে এতগুলো স্ক্রিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছবির প্রচার
আগে কখনও দেখেননি ভারতীয় দর্শক। রাহুল ঢোলকিয়ার পরিচালনায় নির্মিত 'রইস'
সিনেমা আগামী বছরের ২৬ জানুয়ারি মুক্তি পাবে।

No comments:
Post a Comment