স্ট্রোকের
ঝুঁকি কমায় ডিম। রোজ একটি ডিম খাওয়ার অভ্যাস ১২ শতাংশ পর্যন্ত স্ট্রোকের
ঝুঁকি কমাতে পারে। আমিষের একটি উৎকৃষ্ট উৎস ডিম, যা রক্তচাপ কমাতে সহায়তা
করে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।
আমেরিকান কলেজ অব নিউট্রিশন জার্নালে সম্প্রতি গবেষণাটি প্রকাশিত হয়।
গবেষণায় বলা হয়, একটি আস্ত ডিমে থাকে প্রায় ৬ গ্রাম ভালোমানের আমিষ এবং
কুসুমের মধ্যে থাকে ‘লুটেইন’ ও ‘জিক্সানথিন’নামে অ্যান্টিঅক্সিডেন্ট। আরও
থাকে ভিটামিন ই,
ভিটামিন ডি ও ভিটামিন এ। প্রধান গবেষক, মিশিগানের
এপিডস্টাট ইন্সটিটিউটের ডমিনিক আলেকজান্ডার বলেন, অ্যান্টিঅক্সিডেন্টসহ
ডিমের রয়েছে ইতিবাচক পুষ্টিগুণ। অক্সিডেইটিভ চাপ ও প্রদাহ রোধে সহায়ক এ
অ্যান্টিঅক্সিডেন্ট। পাশাপাশি আমিষের একটি উৎকৃষ্ট উৎস ডিম, যা রক্তচাপ
কমাতে উপকারী। ২ লাখ ৭৬ হাজার হৃদরোগী এবং ৩ লাখ ৮ হাজার স্ট্রোক রোগীর
সঙ্গে ডিম খাওয়ার পরিমাণের সম্পূরক মূল্যায়ন করা হয় এ গবেষণায়। আমেরিকান এগ
সেন্টারের বৈজ্ঞানিক গবেষণা বিভাগ এগ নিউট্রিশন সেন্টারের
অন্তর্বর্তীকালীন পরিচালক টিয়া এম রেইনস বলেন, একই বিষয়ে পূর্ববর্তী
গবেষণাকে সংশোধন করেছে নতুন এ গবেষণা। ইঙ্গিত করেছে, হৃদরোগের সঙ্গে ডিম
খাওয়ার পরিমাণের সম্পর্ক কম। তবে স্ট্রোকের ঝুঁকি কমানোর সঙ্গে ডিম খাওয়ার
রয়েছে উপকারী সম্পর্ক। ওয়েবসাইট।

No comments:
Post a Comment