ব্রাজিলের
ফুটবলারবাহী বিমান বিধ্বস্ত ব্রাজিলের পেশাদার ফুটবল ক্লাব শ্যাপেকোন্সের
সদস্যসহ ৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত
সোয়া ১০টার দিকে কলম্বিয়ার রাজধানী মেডেলিনে বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয়
সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে রাশিয়া টুডে, রয়টার্স, দ্য গার্ডিয়ান,
বিবিসি ও সিএনএন।
বিমানটিতে ১০ জন খেলোয়াড়র ও নয়জন ক্রুসহ ৮১ জন আরোহী
ছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে জোসে মারিয়া করডোভা আন্তর্জাতিক বিমানবন্দর
কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়ার পর বিমানটি পুরোপুরি ধ্বংস
হয়ে গেছে। আরোহীদের মধ্যে মাত্র ছয়জনের বেঁচে থাকার খবর পাওয়া গেছে। তবে
নিহতের সংখ্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যম মি
ওরিয়েন্ট জানিয়েছে, মঙ্গলবার বিকাল পৌনে ৭টায় কোপা সুদামেরিকানা
টুর্নামেন্টের ফাইনাল খেলার সময়সূচি নির্ধারিত ছিল। এতে কলম্বিয়ার
অ্যাটলেটিকো ন্যাশনালের বিপক্ষে ব্রাজিলের শ্যাপেকোন্স ক্লাবের মুখোমুখি
হওয়ার কথা ছিল। এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বলিভিয়ার সান্তা
ক্রুজ ডি লা সিয়েরা বিমানবন্দর থেকে লামিয়া এয়ারলাইনের আরজে-৮৫ বিমানটি মোট
৮১ জন আরোহী নিয়ে কলম্বিয়ার জোসে মারিয়া করডোভা বিমানবন্দরের পথে রওনা করে
বিমানটি। কিন্তু উড্ডয়নরত অবস্থায় জ্বালানি ফুরিয়ে গেলে লা ইউনিয়ন শহরের
কেরো গরডো এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় বলে ওরিয়েন্টের প্রতিবেদনে বলা
হয়েছে। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন
কনমেবল এক ঘোষণায় কোপা সুদামেরিকানা টুর্নামেন্ট স্থগিত করার কথা জানিয়েছে।

No comments:
Post a Comment