টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ। নাটকে অভিনয় নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন তিনি। মাঝে মাঝে বিজ্ঞাপনেও অভিনয় করেন। আজ এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এ দিনটি নিয়ে তার পরিকল্পনা ও শোবিজ অঙ্গনের কাজের ব্যস্ততা নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি
*জন্মদিনে বিশেষ কী থাকছে...
**আমার কাছে জন্মদিনটা অনেক গুরুত্বপূর্ণ। তাই জন্মের পর থেকে প্রত্যেক বছরেই জন্মদিনে কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। আমার মা এই বিশেষ অনুষ্ঠানের উদ্যোক্তা। এখন তার সঙ্গে আমার মেয়েও যুক্ত হয়েছে। কিন্তু এবার আমি চাচ্ছি যেন কোনোরকম আয়োজন না করা হয়। কারণ আমার আম্মু কিছুটা অসুস্থ।
*এ দিনটিকে নিয়ে বিশেষ কোনো স্মৃতি...
**ছোটবেলায় স্কুলে পড়ার সময় আমার জন্মদিনের পরের দিন প্রায়ই অংক পরীক্ষা থাকত। প্রতিবারই তাই ভাবতাম এবারের জন্মদিনে হয়তো তেমন কিছু আয়োজন করা হবে না কিংবা আমার স্কুলের বন্ধুরাও আসবে না। কিন্তু স্কুল থেকে বাসায় ফিরে দেখতাম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। সেসব স্মৃতি আজ এই সময়ে এসে খুব বেশি মনে পড়ে।
*বিশেষ দিনে উপহার পেতে কেমন লাগে?
**আমার সৌভাগ্য যে, আমি জন্মদিনে অনুষ্ঠান করি কিংবা না করি উপহার ঠিকই আমি আগে-পরে পেয়ে যাই। এই যেমন এবারের জন্মদিন উপলক্ষে দিনারের উপহারটা আগেই পেয়ে গেছি। জন্মদিনে উপহার পেলে আগেও যেমন ভালো লাগত এখনও তেমনটিই বিদ্যমান।
*নাটকের ব্যস্ততা কেমন যাচ্ছে?
**নাটক নিয়ে তো সারা বছরই ব্যস্ত থাকি। এই মুহূর্তে নিয়াজ মাহবুবের নির্দেশনায় ও অনিমেষ আইচের রচনায় নতুন টিভি ‘বাংলা টিভি’র জন্য নির্মিত পাঁচ পর্বের ধারাবাহিক ‘গুড়াগাড়া’র শুটিং শেষ করলাম। এছাড়াও আমার অভিনীত সকাল আহমেদের ধারাবাহিক নাটক ‘বাবুই পাখির বাসা’ নিয়মিত এটিএন বাংলায় প্রচার হচ্ছে। সেটিতেও শুটিং করছি।
*আপনি তো নৃত্য শিল্পীও। এ মাধ্যমে দেখা যায় না কেন?
**ছোটবেলা থেকেই নাচের প্রতি অন্যরকম আগ্রহ ছিল। তাই নাচ শেখা। নাচ করে মানসিক প্রশান্তি পাই। তবে বর্তমানে নানামুখী ব্যস্ততার কারণে নাচে তেমন সময় দিতে পারি না। তবে ভালো কোনো অনুষ্ঠানের নাচের প্রস্তাব এলে নাচ নিয়ে হাজির হই। আনন্দনগর প্রতিবেদক

No comments:
Post a Comment