Tuesday, November 15, 2016

ট্রাম্পকে মেজাজের ভারসাম্য আনার পরামর্শ ওবামার

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেজাজের ভারসাম্য আনার এবং দ্রুত বাস্তবতার সঙ্গেও খাপ খাওয়ানোর পরামর্শ দিলেন বারাক ওবামা। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে যোগ দেয়ার আগেই ট্রাম্পকে নিজের বেফাঁস কথা বলার অভ্যাসও ত্যাগ করার কথা বলেন তিনি। সোমবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ওবামা ট্রাম্পের উদ্দেশে এসব কথা বলেন। তিনি বলেন,
হোয়াইট হাউজের প্রতিনিধিত্ব করার সময় ভাবনাহীণ ট্রাম্প কোনোভাবেই তার প্রচারভিযানের মতো বেফাঁস কথা বলতে পারবেন না। কথা বলার ক্ষেত্রে তাকে আরও অনেক বেশি বুদ্ধিদীপ্ত ও সংযত হতে হবে। ট্রাম্পকে উদ্দেশ করে ওবামা আরও বলেন, হোয়াইট হাউজের প্রেসিডেন্ট অফিস যোগ দিয়ে আপনি বাস্তবতার মুখোমুখি হবেন। আর প্রেসিডেন্ট হিসেবে আপনাকে বিশ্ব দেখতে সহায়তা করবে প্রেসিডেন্ট অফিস। বিদায়ী প্রেসিডেন্ট বলেন, আশা করি ট্রাম্প বাস্তবতার সম্মুখীন হয়ে দ্রুতই জেগে উঠবেন। কারণ বাস্তবতা তার নিজের ভঙ্গিতেই সবার সামনে আসে। ওবামা বলেন, আশা থাকবে রাষ্ট্রীয় স্বার্থে ট্রাম্প যেকোনো বিষয় নিয়ে নিজের দল-মত ও আদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এর আগে গত বৃহস্পতিবার হোয়াইট হাউজে দুই প্রেসিডেন্ট ক্ষমতা হস্তান্তরসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে মিলিত হন।

No comments:

Post a Comment