৭
নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশ করা অনুমতি দেবে সরকার-
এমন আশার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর
আগে দলীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৃহত্তর ঢাকা
জেলা বিএনপি নেতাদের সঙ্গে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর, নারায়ণগঞ্জ,
টাঙ্গাইল, নরসিংদী, মন্সিগঞ্জ, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ
সম্পাদকরা অংশ নেন। এছাড়া ২০০৮ সালে যারা বিএনপি পক্ষে সংসদ নির্বাচনে অংশ
নিয়েছিলেন তারাও সভায় যোগ দেন। মির্জা ফখরুল বলেন, ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব
ও সংগতি দিবস উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্ততি নেওয়া
হচ্ছে।
যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের
এ জন্য ঢাকা মহানগর বিএনপি, অঙ্গ দলগুলো প্রস্তুতি সভা করেছে।’ সমাবেশ
নিয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী
লীগের নেতাদের বক্তব্য স্বৈরাচারী। তারা এখন একদলীয় দৃষ্টিতেই রাজনীতি করে
যাচ্ছেন। আমরা বারবার বলেছি সংঘাতের রাজনীতি চাই না। গণতান্ত্রিক
প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই। সুষ্ঠু, সুন্দর
গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চাই।’ ৭ নভেম্বর সমাবেশের অনুমতি প্রসঙ্গে
তিনি বলেন, ‘আশা করি আমরা অবশ্যই সমাবেশ করার অনুমতি পাব। জনগণের আশা
আকঙ্খার প্রতিফলণ ঘটাতে পারব।’ ফখরুল বলেন, ‘সমাবেশের অনুমতির জন্য যাথযথ
কর্তৃপক্ষের নিকট আবেদন করা হয়েছে। সরকারের এখন পর্যন্ত নেগেটিভ কিছু
বলেনি। আশা করি আমরা অবশ্যই অনুমতি পাব।’ সমাবেশকে কেন্দ্র করে বিএনপির
নেতাকর্মীদের বাড়িবাড়ি তল্লাশি চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি
মহাসচিব।

No comments:
Post a Comment