খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ী নিহত
হয়েছেন। তারা হলেন- ভুইয়া আব্দুস সালাম (৫৬) ও শেখ আব্দুল আহাদ (৩৬)।
দু'জনই মৎস ঘের ব্যবসায়ী। শনিবার বেলা সাড়ে ১২টায় নগরীর আড়ংঘাটা থানার আকমানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রায়ের মহল এলাকার সালাম ও আহাদ সাইকেলযোগে
লাইন বিলপাবলা থেকে বাড়িতে ফিরছিল।
আকমানের
মোড়ে পৌঁছালে জিরোপয়েন্ট থেকে
ফুলতলাগামী একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহাদ মারা
যায়। এলাকার লোকজন আব্দুস সালামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে
তার মৃত্যু হয়।
আড়ংঘাটা থানা ওসি নাসিম খান যুগান্তরকে জানান, আকমানের মোড়ে দ্রুতগতির
একটি প্রাইভেটকার চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছে। তবে প্রাইভেট কারটিকে আটক
করা যায়নি।

No comments:
Post a Comment