সিরিয়ায়
বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে দ্রুত অগ্রসর হচ্ছে সরকারি বাহিনী। ফলে
সেখান থেকে হাজার হাজার বেসামরিক মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
আলেপ্পোর পূর্ব দিকে হানানো জেলা নিয়ন্ত্রণে নেয়ার একদিন পরেই জাবাল
বাদ্রো নামে রোববার আরেকটি এলাকা সিরিয়ার সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয়।
এখন আসাদ বাহিনী দ্রুত পার্শ্ববর্তী অন্যান্য এলাকাগুলোতে অগ্রসর হচ্ছে।
তাদের লক্ষ্য হচ্ছে- বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর পূর্ব অংশ দুই
ভাগ করে ফেলা। অভিযানের মুখে হাজার
হাজার বেসামরিক মানুষ হয় সরকারের নিয়ন্ত্রিত এলাকায় নতুবা বিদ্রোহীদের
দখলে থাকা স্থানগুলোতে পালিয়ে যাচ্ছে।
ধারণা করা হয়, পূর্ব আলেপ্পোতে দুই
লাখ ৭৫ হাজার মানুষ রয়েছে, যাদের কাছে খাবার এবং ওষুধের সরবরাহ শেষ হয়ে
গেছে। এদিকে বানা আলাবেদ নামে সাত বছর বয়সী এক শিশু যার অসংখ্য টুইটার
ফলোয়ার রয়েছে, সে এক টুইটে জানিয়েছে, রোববার আলেপ্পোতে তার বাড়িতে বোমা
আঘাত হেনেছে। তার আরেকটি টুইট ছিল এরকম, 'শেষ বার্তা।এখন ভারী বোমাবর্ষণ
হচ্ছে। যদি আমরা মারা যাই তাহলে বাকি দুই লাখ মানুষকে সাহায্য করার চেষ্টা
করো। কারণ তারা এখনও ভিতরে আছে।' সিরিয়ার সেনাবাহিনী বলছে, তারা দেড়
হাজার মানুষকে সরকার নিয়ন্ত্রিত পশ্চিম অংশে পালিয়ে আসতে সাহায্য করেছে।

No comments:
Post a Comment