মোজাম্বিকে
জ্বালানি ভর্তি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ৭৩ জন নিহত ও শতাধিক লোক আহত
হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক। কর্মকর্তারা একথা জানান।
সরকারি এক বিবৃতিতে বলা হয়, মালাবি সীমান্তবর্তী মোজাম্বিকের তেত প্রদেশে কাফিরিদজং গ্রামে লোকজন ওই জ্বালানি ট্রাক থেকে পেট্রোল নেয়ার সময় এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবরে বলা হয়, ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ায় স্থানীয় লোকজন নল দিয়ে সেখান থেকে তেল সংগ্রহের চেষ্টা করছিল।
এ ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়ে তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মোনাসেস জানান, স্থানীয় লোকজনের হামলার কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ভয়াবহ ঘটনায় উদ্ধার ও তদন্ত কার্যক্রম তদারকি করতে মন্ত্রিদের শুক্রবার ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।
ট্রাকটি বন্দর নগরী বিরা থেকে জ্বালানি নিয়ে মালাবিতে যাচ্ছিল।
উল্লেখ্য, মোজাম্বিক হচ্ছে বিশ্বের দরিদ্র রাষ্ট্রগুলোর অন্যতম। এ দেশের অর্ধেকেরও বেশী লোক দারিদ্র সীমার নীচে জীবনযাপন করে।
দেশটি ১৯৭৫ মসালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও ১৬ বছরের গৃহযুদ্ধের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি। ১৯৯২ সালে সেখানে গৃহযুদ্ধের অবসান ঘটে।

>>>বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

No comments:
Post a Comment