Sunday, November 6, 2016

সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্কতা সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারী সংকেত নামিয়ে এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকালে আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিন্মচাপটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সকাল ৬টায় সীতাকুন্ডের নিকট দিয়ে চট্টগ্রাম উপকূল অতিμম শুরু করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিμম করার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি ঝরিয়ে μমান্বয়ে দুর্বল হতে পারে।
নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের দক্ষিণপূর্বাঞ্চলে ভারী বর্ষণসহ দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং সাগর উত্তাল রয়েছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা ̧ পটুয়াখালী, ভোলা, বরিশাল এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী বর্ষণসহ ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা ̧পটুয়াখালী, ভোলা, বরিশাল, এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
>>>বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

No comments:

Post a Comment