Saturday, November 26, 2016

বিতর্কিত মোহাম্মদ আলীকে সরিয়ে নিল বিসিবি

অবশেষে নিরাপত্তা সমন্বয়ক মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফতুল্লায় গত ৪ অক্টোবর সফরকারী ইংল্যান্ড ও বিসিবি একাদশের একদিনের প্রস্তুতি ম্যাচে ইংরেজি দৈনিক নিউ এজের ক্রীড়া প্রতিবেদক আতিফ আজমকে লাঞ্ছিত করেন আলী। শনিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে এক সভায় আলীকে নিরাপত্তার স্পর্শকাতর দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার বিষয়টি মৌখিকভাবে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক জালাল ইউনুস, ইসমাইল হায়দার মল্লিক ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
সভার আগে আলীর বিপক্ষে আগামী তিনদিনের মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বোর্ড কর্তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেয়া হয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ক্রীড়া সাংবাদিকদের মুখোমুখি হওয়া নানা সমস্যার প্রতিকার চেয়ে আরেকটি স্মারকলিপিও দেয়া হয়। দুটি স্মারকলিপিতে গণমাধ্যমের ক্রীড়া সাংবাদিকদের স্বাক্ষর ছিল। অন্যান্য সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন সভায় উপস্থিত বোর্ড কর্মকর্তারা।

No comments:

Post a Comment