মিয়ানমারের
ব্যাপকহারে শিশু ধর্ষণ এবং যৌন নিপীড়নের ঘটনা বেড়ে গেছে। অবনতিশীল
পরিস্থিতির অবসানে সোচ্চার হয়েছেন দেশটির শিল্পী ও সেলিব্রেটিরা। সামাজিক
মাধ্যম ফেসবুকের একটি ইভেন্টে অংশ নিয়ে শিশু নির্যাতন বন্ধের দাবি জানানোর
উদ্যোগ নিয়েছেন তারা। আগামী ২৭ নভেম্বর মিয়ানমারের সাবেক রাজধানী
ইয়াঙ্গুনের কান্দাওগি এলাকার মিয়াও সিন দ্বীপে ইভেন্টটি অনুষ্ঠিত হবে।
ইরাবতির নিউজের খবরে বলা হয়, এতে শিশুদের উপর যৌন নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করা এবং শিশুদের সঙ্গে যৌন সহিংসতার ঘটনার বিরুদ্ধে মিয়ানমারবাসীকে সচেতন হতে ডাক দেয়ার কথা রয়েছে। অনুষ্ঠানটির অন্যতম আয়োজক কো মং মং। তিনি বলেছেন, আমরা বহু শিল্পীকে ইভেন্টটিতে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছি।
ইভেন্টটি উপলক্ষে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে যাতে অংশগ্রহণের কথা জানিয়েছে ১০ হাজার জন এবং অনুষ্ঠানটির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন আরও ২০ হাজার জন। প্রসঙ্গত, মিয়ানমার পুলিশের তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৭৬১টি ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ৪৬১টি ধর্ষণেরই শিকার হয়েছেন ১৬ বছরের কম বয়সী শিশু। চলতি বছরের ধর্ষণের এই সংখ্যা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক। এর আগে এর আগে ২০১৫ সালে ৬৮২, ২০১৪ সালে ৭৫৬টি এবং ২০১৩ সালৈ ৭৩৪টি ধর্ষণের ঘটনা ঘটেছিল।

No comments:
Post a Comment