একের পর এক নতুন লুকে দেখা যাচ্ছে দীপিকা পাড়ুকোনকে। দেশের পরিচালকরা তো আছেনই, এবার জুটি বেঁধেছেন ইরানি পরিচালকের সঙ্গে। সম্প্রতি তাকে দেখা গেছে মুম্বাইয়ে ইরানীয় পরিচালক মজিদ মাজিদির ছবির শুটিং করতে। সেখানে ছিল তার নতুন লুক। এবার সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবতী' ছবিতে পদ্মাবতীর ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। ‘বাজীরাও মস্তানি’র পর সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই জুটিকে আরেকবার দেখতে।
এবার সেই অপেক্ষার অবসান হওয়ার পালা। কিছুদিন আগেই রণবীর সিংহ টুইটারে তার নিজের লুক শেয়ার করেছেন। আর দীপিকার নতুন অবতারের ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন পদ্মাবতী-র কাস্টিং ডিরেক্টর শ্রুতি মহাজন। রামলীলা থেকেই এই জুটিকে শ্রুতি কাস্ট করে এসেছেন। আর এখন পদ্মাবতীর পালা। তবে ছবিতে এতো শুধু পদ্মাবতী-র চরিত্রের স্কেচ। পিকচার অভি বাকি হ্যায়….।

No comments:
Post a Comment