Wednesday, November 23, 2016

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ার ঘোষবাগ এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কন্টিনেন্টাল নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ডি-ইপিজেট এলাকার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট বলে জানান, দমকল বাহিনীর ডি-ইপিজেড সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ। তিনি বলেন, কারখানাটির আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

No comments:

Post a Comment