রাজধানীর
যাত্রাবাড়ীতে জোড়া খুনের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন
দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাইদ হাওলাদার ও
রিয়াজ নাগ রালি। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক
আব্দুর রহমান সরদার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের
২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
২০১৫
সালের ২৪ মার্চ যাত্রাবাড়ীর কলাপট্টিতে সাবেক পুলিশ কর্মকর্তার স্ত্রী
রওশন আরা ও গৃহকর্মী কল্পনা আক্তারকে হত্যা করে আসামিরা। পরের দিন রওশন
আরার ভাই মোজ্জামেল হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা
দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন
গৃহকর্মীর ভাই সাঈদ হাওলাদার ও তার বন্ধু রিয়াজের নামে অভিযোগপত্র দাখিল
করেন। দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ২৯ সাক্ষীর
মধ্যে বিভিন্ন সময়ে ১১ জন সাক্ষ্য প্রদান করেন।

No comments:
Post a Comment