Thursday, December 29, 2016

চীনে কমিউনিস্ট পার্টির অফিসে হামলা, গুলিতে নিহত ৪

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং এলাকায় কমিউনিস্ট পার্টির অফিসে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীদের ৪ জনকে গুলি করে হত্যা করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বিবিসি। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কার্যালয়ে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়।
রাষ্ট্রীয় গণমাধ্যম এটাকে ‘সন্ত্রাসী আক্রমণ’ বলেছে। গতকাল বুধবার বিকালে দেশটির সংখ্যালঘু মুসলিম উইঘুর অধ্যুষিত কারাকাস এলাকায় এ ঘটনা ঘটে। উইঘুর অধ্যুষিত এ এলাকায় কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে উগ্রপন্থী মুসলমানদের দায়ী করছে। অন্যদিকে উইঘুর মুসলমান ও মানবাধিকার গ্রুপগুলো সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ করছে।

No comments:

Post a Comment