Friday, December 16, 2016

শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৪৬তম বিজয় দিবস উপলক্ষে আজ সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
রাষ্ট্রপতি সকাল ৬টা ৩৪ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
প্রধানমন্ত্রী, মন্ত্রীগণ, সংসদের বিরোধীদলীয় নেতা, প্রতিমন্ত্রীগণ, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা, কূটনীতিক, বিভিন্ন উন্নয়ন অংশীদারদের প্রতিনিধিগণ এবং উচ্চপর্যায়ের বিভিন্ন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
>>>বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

No comments:

Post a Comment